ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলামের সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন

কলাপাড়ায় আন্ধারমানিক নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম। মঙ্গলবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে এক সংক্ষিপ্ত সফরে বিকাল সাড়ে চারটায় কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পরিদর্শন শেষে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের মতবিনিমিয় সভায় এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু ক্ষমতায় আসলে ষড়যন্ত্রকারীরা উন্নয়নের অগ্রযাত্রা ব্যহত করতে অনেক ষড়যন্ত্র করেছে। দেশে এখনো আবার বড় ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে হলে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ সকল স্তরের নেতা—কর্মীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।


সেতু পরিদর্শন ও মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মুহিব, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের সিনিয়র সচির হেলালুদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আ: রশিদ খান, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদার, সহ—সভাপতি অধ্যক্ষ ড. মো: শহীদুল ইসলাম বিশ্বাস, সহ—সভাপতি নির্মল নন্দীসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑